Return Policy
🚚 ডেলিভারি ও রিটার্ন পলিসি
আমাদের শপে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা কিছু নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করি। অর্ডার করার পূর্বে অনুগ্রহ করে নিয়মগুলো পড়ে নেওয়ার অনুরোধ রইলো।
১. ডেলিভারি পদ্ধতি ও শর্তাবলী
ক্লোজড বক্স ডেলিভারি: আমরা 'ক্লোজড বক্স ডেলিভারি' পলিসি অনুসরণ করি। অর্থাৎ, ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পার্সেল খুলে চেক করার সুযোগ নেই।
পেমেন্ট: পণ্য হাতে পাওয়ার পর প্রথমে পেমেন্ট সম্পন্ন করে পার্সেল গ্রহণ করতে হবে।
ডেলিভারি ম্যানের দায়িত্ব: ডেলিভারি কোম্পানির কাজ শুধুমাত্র পণ্যটি আপনার কাছে পৌঁছে দেওয়া। পণ্যের গুণগত মান বা কারিগরি বিষয়ে তাদের কোনো ধারণা বা দায়িত্ব থাকে না।
২. গ্যাজেট ও ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য
চার্জিং ও টেস্টিং: ব্যাটারি চালিত বা ইলেকট্রনিক্স পণ্যগুলো (যেমন: স্মার্টওয়াচ, ইয়ারবাড) হাতে পাওয়ার পর কমপক্ষে ৩-৬ ঘণ্টা চার্জ দিয়ে তারপর টেস্ট করতে হয়। তাই ডেলিভারি ম্যানের সামনে তাৎক্ষণিক চেক করা সম্ভব নয়।
সহযোগিতা: পণ্য ব্যবহারে কোনো সমস্যা হলে বা কনফিগারেশন বুঝতে অসুবিধা হলে ডেলিভারি ম্যানকে আটকে না রেখে সরাসরি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন।
📹 আনবক্সিং ভিডিও (অবশ্যই করণীয়)
পণ্যের নিরাপত্তা এবং স্বচ্ছতার স্বার্থে, পার্সেলটি হাতে পাওয়ার পর খোলার সময় শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ আনবক্সিং ভিডিও ধারণ করুন।
প্যাকেজে কোনো পণ্য মিসিং থাকলে বা ভুল পণ্য গেলে, এই ভিডিওটিই প্রমাণ হিসেবে গণ্য হবে।
আমাদের ভুলে ভুল পণ্য গেলে আমরা নিজ খরচে তা রিপ্লেস করে দেবো।
৩. রিটার্ন ও ওয়ারেন্টি পলিসি
রিটার্নের সময়সীমা: ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে পণ্যে কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট (Manufacturing Fault) বা যান্ত্রিক ত্রুটি পাওয়া গেলে তা রিটার্ন বা রিপ্লেস করা যাবে।
পণ্য ফেরত পাঠানোর নিয়মাবলী: পণ্যটি আমাদের কাছে ফেরত পাঠানোর সময় নিচের বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
ফুল প্যাকেজ: পণ্যের সাথে থাকা বক্স, চার্জার, ক্যাবল, ম্যানুয়াল এবং অন্যান্য সব এক্সেসরিজ নিখুঁতভাবে ফেরত দিতে হবে।
প্যাকেজিং: পণ্যটি সুন্দরভাবে বাবল র্যাপ বা কাগজ দিয়ে মুড়িয়ে প্যাক করতে হবে। মূল বক্সে সরাসরি টেপ বা স্টিকার লাগানো যাবে না।
রিসেলেবল কন্ডিশন: পণ্য বা বক্সের কোনো ক্ষতি হলে বা পুনরায় বিক্রি করার যোগ্য না থাকলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
৪. যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি বা রিটার্ন প্রযোজ্য হবে না (Warranty Void)
নিম্নলিখিত কারণে পণ্যের ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে:
ফিজিক্যাল ড্যামেজ: পণ্য হাত থেকে পড়ে ভেঙে গেলে, পুড়ে গেলে বা কোনো প্রকার আঘাতের চিহ্ন থাকলে।
সিল/স্টিকার: পণ্যের গায়ের ওয়ারেন্টি স্টিকার বা সিল উঠে গেলে বা ছিঁড়ে গেলে।
স্ক্র্যাচ/দাগ: পণ্যে কোনো প্রকার দাগ, আঠা বা স্ক্র্যাচ থাকলে।
এক্সেসরিজ: পণ্যের সাথে থাকা ফ্রি গিফট, চার্জার বা অ্যাডাপ্টারের ওপর কোনো ওয়ারেন্টি নেই।
সফটওয়্যার/কম্প্যাটিবিলিটি: নির্দিষ্ট কোনো ডিভাইসে সাপোর্ট না করা (যদি পণ্যটি অন্যান্য স্ট্যান্ডার্ড ডিভাইসে ঠিকঠাক কাজ করে)।
৫. রিটার্ন বা ক্লেইম করার ধাপসমূহ
ধাপ ১ - অভিযোগ জানান: সমস্যা দেখা দিলে বিস্তারিত তথ্য ও ভিডিওসহ আমাদের হোয়াটসঅ্যাপ বা ফর্মে অভিযোগ জানান। আমাদের টিম ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করবে। ধাপ ২ - সমাধান চেষ্টা: প্রথমিকে ফোনে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। সমাধান না হলে আপনাকে একটি 'রিটার্ন এপ্রুভাল কোড' দেওয়া হবে। ধাপ ৩ - কুরিয়ার: এপ্রুভাল কোডটি প্যাকেটের গায়ে লিখে পণ্যটি আমাদের ঠিকানায় কুরিয়ার করুন এবং বুকিং স্লিপ আমাদের পাঠান। ধাপ ৪ - যাচাই ও সমাধান: পণ্য আমাদের হাতে পৌঁছানোর পর ৩-৭ কার্যদিবসের মধ্যে চেক করে রিপ্লেসমেন্ট বা সমাধান দেওয়া হবে।
নোট: চেক করার পর পণ্যে কোনো সমস্যা না পাওয়া গেলে, কুরিয়ার খরচ পরিশোধ সাপেক্ষে সেই পণ্যটিই ফেরত পাঠানো হবে।
৬. কুরিয়ার চার্জ ও সময়সীমা
ডেলিভারি সময়:
অর্ডার প্রসেসিং: ৭২ ঘণ্টা পর্যন্ত।
ঢাকা: ১-৩ কার্যদিবস।
ঢাকার বাইরে: ২-৫ কার্যদিবস।
কুরিয়ার খরচ (ওয়ারেন্টি ক্লেইম):
প্রথম ৭ দিনের মধ্যে: পণ্য আমাদের কাছে পাঠানোর খরচ ক্রেতা বহন করবেন, কিন্তু রিপ্লেসমেন্ট পাঠানোর খরচ আমরা বহন করব।
৭ দিনের পর (ওয়ারেন্টি পিরিয়ডে): আসা এবং যাওয়ার উভয় কুরিয়ার খরচ ক্রেতাকে বহন করতে হবে।
অথবা, আপনি সরাসরি আমাদের শপে এসেও ওয়ারেন্টি ক্লেইম করতে পারেন।
আমরা সর্বদা আপনাদের অথেনটিক এবং মানসম্মত পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর।
Electronics
Fashion
Beauty
Appliances
Groceries
Kids
Books
Trendy
Smart Watch
Digital Items